প্রখ্যাত সাংবাদিক, ভাষা সৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ এদেশের প্রায় প্রতিটি প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এই গুণী ব্যক্তিত্বের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় এক ক্ষতি।’
‘মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূলের আন্দোলনে, এবং সাংবাদিকতায় ও সাংস্কৃতিক উন্নয়নে তার ভূমিকা চিরভাস্বর হয়ে থাকবে।’ বিবৃতিতে বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সোয়া ১০টার দিকে মারা যান একুশে পদক পাওয়া কামাল লোহানী। করোনা ছাড়াও ফুসফুস, কিডনির জটিলতা, হৃদরোগে ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছিলেন তিনি।
