বরিশাল মেডিকেলের আইসোলেশনে ৩ জনের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২০, ০৩:৪৯ পিএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনজন রোগী মারা গেছেন। এদের মধ্যে একজন করোনা পজিটিভ এবং বাকি দুইজনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

রবিবার দুপুরে এক ঘণ্টার ব্যবধানে দুইজন এবং অন্যজন শনিবার রাত ৯টা ২০ মিনিটে মারা যান।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,  রবিবার দুপুর আড়াইটায় বরিশাল মহানগরের বিমানবন্দর থানার চাঁদপাশা এলাকার মো. লুৎফর রহমান (৬০), করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২ জুন তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা নুমনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে।

এদিকে দুপুর ১টা ৩০ মিনিটের সময় আল মামুন (১৩) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গতকাল দিবাগত রাত ৩টায় হাসপাতলে ভর্তি হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার রাত ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিউলি বেগম (৪০)। গত শনিবার দুপুর সাড়ে ১২টায় তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৩ জন রোগী মারা গেছেন। এদের মধ্যে একজনের আগেই পরীক্ষা করা হয়। তিনি পজিটিভ ছিলেন। অন্য দুইজনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট সোমবার পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত