ঝিনাইদহের কালীগঞ্জে শিপন কম্পিউটারে চুরির ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে জনি মন্ডল ও কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের পলাশ মন্ডলের স্ত্রী ময়না বেগম।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার জানান, শনিবার রাতে তথ্য-প্রযুক্তির মাধ্যমে কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে এজারহারভুক্ত আসামি জনি মন্ডল (২১) ও ময়না বেগমকে (৩৭) গ্রেপ্তার করে।
সে সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক শিপন কম্পিউটার থেকে চুরি হওয়া নগদ ৭৪ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন এবং দোকানের তালা ভাঙার কাজে ব্যবহৃত লোহার ছোট লিবারসহ চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বর্তমান ঠিকানা কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুরের বসতবাড়ি থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
