ফরিদপুরে করোনায় মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২০, ০৮:১০ পিএম

ফরিদপুরে করোনাভাইরাসজনিত কভিট-১৯ রোগে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টা ও সাড়ে ১১টার দিকে ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর মিয়া (৭৬)। তিনি ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ গ্রামের মৃত শেখ সানাউল্লা। জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন আলামত দেখা দেওয়ায় গত গত ২০ জুন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন। গত সোমবার তিনি অসুস্থ হয়ে পড়ছে তাকে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

বুধবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর মিয়া মনসুরাবাদ পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

এদিকে করোনা ডেলিগেটেড হাসপাতালে মঙ্গলবার রাত ১০টার দিকে মারা যান লুৎফুন্নাহার (৫০) নামে এক নারী। তিনি ভাঙ্গা উপজেলার নূরুল্লরাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কান্দা গঙ্গাধরদী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সরোয়ার খানের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত সোমবার তিনি অসুস্থ হয়ে পড়ছে তাকে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়।

 বুধবার সকাল ১০টার দিকে স্বাস্থ্য বিধি মেনে পারিবারিক কবরাস্থানে দাফন দেওয়া হয় লুৎফুন্নাহারকে।

গত মঙ্গলবার ফরিদপুর মেডিকেল করেজে করোনা শনাক্তকরণ র‌্যাবে এই দুই জনের করোনা শনাক্ত হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান জানান, গত মঙ্গলবার করোনাভাইরাসজনিত কোভিট-১৯ রোগে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধা এবং এক মুক্তিযোদ্ধার স্ত্রী মারা গেছেন। মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত,  ফরিদপুরে এ পর্যন্ত করোনভাইরাসজনিত কোভিট-১৯ -এ আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২০ জন। এর মধ্যে পাঁচজন মুক্তিযোদ্ধা। সবচেয়ে বেশী মারা গেছে ভাঙ্গা উপজেলায়। এ উপজেলায় তিনজন মুক্তিযোদ্ধাসহ মোট ১১ জন মারা যান। ফরিদপুর সদরে একজন মুক্তিযোদ্ধাসহ তিনজন, বোয়ালমারীতে একজন মুক্তিযোদ্ধাসহ দুইজন, সদরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকসহ দুই জন, চরভদ্রাসনে একজন নর সুন্দর এবং আলফাডাঙ্গায় ৩৭ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যাক্তি।       

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত