চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৫ জুন ২০২০, ০৮:০৮ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় মহানন্দা নদীতে ডুবে যাওয়া ৫ম  শ্রেণির শিক্ষার্থী সম্পার (১২) মরদেহ গতকাল বুধবার উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, বালিয়াডাঙ্গার শিমুলতলা গ্রামের মিজানুর রহমানের মেয়ে সম্পা গত মঙ্গলবার নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

গতকাল বুধবার দুপুরে নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সম্পা বালিয়াডাঙ্গা শিমুলতলা আইডিয়াল কেজি স্কুলের শিক্ষার্থী ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত