আতিফের গান রিলিজ করায় ক্ষমা চাইতে হলো টি-সিরিজকে

আপডেট : ২৫ জুন ২০২০, ০৩:৪৯ পিএম

ইউটিউবে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের গান রিলিজ করে মহারাষ্ট্রের হিন্দু সংগঠন নবনির্মাণ সেনার রোষের মুখে পড়েছে টি-সিরিজ। 

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নবনির্মাণ সেনার চাপে পড়ে পাকিস্তানি গায়কের গান ইউটিউব চ্যানেল থেকে তুলে নিয়ে ক্ষমা চায় প্রতিষ্ঠানটি। 

টি-সিরিজ এক বিবৃতিতে জানিয়েছে, আতিফ আসলামের গানটি ইউটিউবে আপলোড করেছিলেন আমাদের অধঃস্তন কর্মীরা। বিষয়টি আমাদের জানা ছিল না। নজরে আসার সঙ্গে সঙ্গেই গানটি তুলে নেওয়া হয়েছে। আমাদের এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আশ্বস্ত করছি এখন থেকে পাক শিল্পীদের কোনও গান প্রকাশ করব না।

গত বুধবার নিজেদের ইউটিউব চ্যানেলে আতিফ আসলামের 'কিন্না সোনা' গানটি মুক্তি দেয় টি-সিরিজ। এরপরই মহারাষ্ট্র নবনির্মাণ সেনার চলচ্চিত্র শাখার প্রেসিডেন্ট আমেয়া খোপকারে টি-সিরিজকে সতর্ক করে দেয়। 

প্রসঙ্গত,  আতিফ আসলামের গাওয়া 'কিন্না সোনা' সিদ্ধার্থ মালহোত্র ও তারা সুতারিয়া অভিনীত 'মরজাভা' ছবির গান। পুলওয়ামা ঘটনার পর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে দেশটির শিল্পীদের বয়কর করে ভারতীয় ইন্ডাস্ট্রির ফেডারেশনগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত