পঞ্চগড়ে ছাত্রলীগ নেতার ডিজিটাল আইনে মামলা

আপডেট : ২৬ জুন ২০২০, ০৮:০২ এএম

ফেইসবুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এমপিদের আপত্তিকর ছবি প্রচার করায় পঞ্চগড়ে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শুভ। মামলায় ওই আইডি ব্যবহারকারী হিসেবে পঞ্চগড় জেলা শহরের কামাতপাড়া এলাকার আবদুস সালাম (২৩) নামে এক তরুণের নাম উল্লেখ করা হয়েছে। তবে মামলার পর থেকেই তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামীলীগের শীর্ষ নেতাদের নিয়ে আপত্তিকর ছবি যুক্ত করে সিনেমার পোস্টারের আদলে তৈরি করে তাতে লেখা হয় ‘প্রতিবাদী ছাত্রদল রকিবুল ইসলাম রকিব পরিচালিত ‘নগর মাস্টান’।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ বলেন, ওই তরুণ পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত