করোনায় চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২০, ০৩:৫৮ পিএম

সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুর রহমান (৫২) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবদুর রহমান অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঋণ এবং অগ্রিম বিভাগে কর্মরত ছিলেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল আসেন ব্যাংক কর্মকর্তা আবদুর রহমান। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়।

তিনি জানান, এর পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৪ জুন আগে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

জাহিদুর রহমান বলেন, অবস্থার আরও অবনতি হলে এই ব্যাংক কর্মকর্তাকে পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত