ল্যাব এইডে চিকিৎসা নিচ্ছেন মোস্তফা জালাল মহিউদ্দিন

আপডেট : ২৬ জুন ২০২০, ০৭:৪২ পিএম

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার নমুনা পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, এখন ল্যাবএইডে আছি। করোনাভাইরাসের উপসর্গ থেকে উপশমে ওষুধপত্র খাচ্ছি। ভালো আছি। সবাই দোয়া করবেন।

মোস্তফা জালাল মহিউদ্দিন ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা- ৭ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত