কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে হাকিম ডাকাতের দুই ভাইসহ ৪ রোহিঙ্গা নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে টেকনাফের শামলাপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, হোয়াইক্যং-শামলাপুরের মাঝামাঝি পাহাড়ে সশস্ত্র রোহিঙ্গা ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে জেলা পুলিশের বিশেষ একটি দল এলাকাটি ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি বর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও আত্মরক্ষায় গুলি বর্ষণ করে।
দুপক্ষের গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ বশির, হামিদ, রফিক ও রইঙ্গা নামে ৪ জন রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও ৪টি দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
