যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪০ হাজার। জনস হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া উপাত্তে এই বিষয়টি জানা গেছে।
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪০ হাজারবিবিসির খবরে বলা হয়েছে, কোনো দেশে প্রতিদিনের করোনা শনাক্তের হিসাবে যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার শনাক্ত হওয়ার সংখ্যাই সর্বোচ্চ। সংক্রমণের হার হঠাৎ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য ও শহরে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত বাস্তবায়ন আপাতত বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রে এর আগে ২৪ এপ্রিল সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছিল। ওই দিন ৩৬ হাজার ৪০০ জন ব্যক্তির দেহে নতুন করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২৪ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ২২ হাজারেরও বেশি মানুষের। করোনা শনাক্ত ও প্রাণহানির সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
