জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি, ২০ হাজার মানুষ পানিবন্দি

আপডেট : ২৮ জুন ২০২০, ০৪:৪২ পিএম

যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্য পরিস্থিতির অবনতি হয়েছে।

রবিবার বিকেল ৩ টায় বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে ইসলামপুরের বেলগাছা, কুলকান্দি, সাপধরী; দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ, পৌরসভা; বকশীগঞ্জের সাধুরপাড়া, মেরুরচর; সরিষাবাড়ীর পিংনা, পোগলদীঘা, আওনা, কামারাবাদকামারাবাদ ও সাতপোয়া ইউনিয়নের নিন্মাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। পানিতে তলিয়ে গেছে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ এলাকা।

রবিবার বিকেল পর্যন্ত জেলার ৪ উপজেলার অন্তত ২০টি ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সড়কে পানি উঠায় ইসলামপুর-উলিয়া-মাহমুদপুর সড়ক ও গুঠাইল বাজার-জারুলতলা-মলমগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার পাট, কলা ও সবজিসহ বিভিন্ন ফসল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত