বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ প্রবেশ বন্ধে উদ্যোগ নেবে অন্টারিও: স্টিভেন

আপডেট : ২৮ জুন ২০২০, ০৪:৫৩ পিএম

বাংলাদেশ থেকে পাচার হওয়া মুদ্রা কানাডার অন্যতম বড় প্রদেশ অন্টারিওতে পাচার বন্ধে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন দেশটির লিবারেল পার্টির নেতা স্টিভেন ডেল ডোকা।

তিনি বলেছেন, আগামী নির্বাচনে প্রিমিয়ার হিসেবে নির্বাচিত হলে এই প্রভিন্সে মুদ্রা পাচার হয়ে আসা বন্ধে পদক্ষেপ নেবেন।

স্টিভেন বলেন, আমি জানি, এই ধরনের মুদ্রা পাচারের ঘটনা বাংলাদেশি কমিউনটিকে ক্ষতিগ্রস্ত করছে, অন্যান্য কমিউনিটিকেও ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ, আরসিএমপি রেভিনিউ কানাডাকে সমন্বিত করে যৌথভাবে এই সমস্যা সমাধানের পদক্ষেপ নিতে হবে।

কানাডার বাংলা পত্রিকা নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঙ্গে শনিবার সকালে (টরন্টো সময়) ভার্চুয়াল আলোচনায় প্রভিন্সিয়াল লিবারেল পার্টির নেতা স্টিভেন ডেল ডোকা এসব বলেন। 

বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে অর্থ লুট হওয়া অর্থ কানাডায় পাচার হওয়ার প্রসঙ্গ তুলে ধরে শওগাত আলী সাগর জানতে চান, প্রভিন্সের প্রিয়ার নির্বাচিত হলে অন্টারিও যাতে মুদ্রা পাচারকারীদের অভয়ারণ্যে পরিণত না হয় সে ব্যাপারে তিনি কী পদক্ষেপ নেবেন?

জবাবে লিবারেল নেতা স্টিভেন ডেল ডোকা বলেন, আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই। তবে প্রিমিয়ার হিসেবে নির্বাচিত হলে সংশ্লিষ্ট সংস্থাাগুলোকে সমন্বিত করে পাচার হওয়া অর্থ প্রভিন্সে আসা বন্ধে পদক্ষেপ নেব। সংশ্লিষ্ট সংস্থাগুলো যাতে সুনির্দিষ্ট কর্মপন্থা নিয়ে কাজ করতে পারে সে জন্য প্রয়োজনীয় তহবিল প্রাপ্তি নিশ্চিত করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত