দশম গ্রেড প্রদান, নতুন পদ সৃষ্টিসহ বিভিন্ন দাবিতে তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করেছেন দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা।
গতকাল রবিবার বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) আহ্বানে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তব্য দেন বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম, মহাসচিব সিরাজুল ইসলাম, বিএমটিএর কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম শাহিন, আব্দুল জলিল, শাকিল উদ্দিন, রিপন সরকার পল্লব প্রমুখ। সোম ও মঙ্গলবার পর্যন্ত কর্মসূচি চলবে।
