বিএনপির সাবেক এমপি কামরুদ্দিনের মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২০, ০১:১২ পিএম

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য (এমপি) কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার রাত ১১টায় ঢাকার কিডনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ইয়াহিয়া খান চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান। তার ছোট ভাই জিয়াউদ্দিন ইয়াহিয়া খান মৃত্যুর সংবাদটি তাদের জানিয়েছেন।

শায়রুল কবির জানান, আজ বাদ আসর সিরাজগঞ্জের নিজ এলাকা শাহজাদপুরে মরহুমের জানাজা শেষে পারিবারিক করবস্থানে লাশ দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত