বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় একজন এবং বিকেল সাড়ে চারটায় করোনা ওয়ার্ডে চিকিসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে আরেকজনের মৃত্যু হয়।
হাসপতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল সাড়ে ৯ টায় শাহানজ বেগম (৬২) নামে একজন মারা যায়। গত ১৯ জুন তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা পরীক্ষায় তিনি করোনা পজটিভ ছিলেন।
এদিকে সোমবার বিকেল সাড়ে চারটায় মেজবাহউদ্দিন (৪৫) নামে অন্যজন মারা যান। তাকে সোমবার বিকেলে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পরপরই বিকেল সাড়ে চারটায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, সোমবার হাসপাতালের করোনা ওয়ার্ডে দুই রোগী মারা গেছেন। তাদের মধ্যে একজন আগে থেকেই করোনা পজেটিভ ছিলেন। অন্যজনের নমুনা সংগ্রহ করে কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়োছে। এই নিয়ে হাসপাতলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯৫ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়েছে ৩৫ জন।
