ফেনসিডিল ও ভারতীয় প্রসাধন সামগ্রীসহ মাদককারবারী আটক

আপডেট : ২৯ জুন ২০২০, ১০:৩০ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা, ভারতীয় শাড়ি, প্রসাধনসামগ্রীসহ জাহাঙ্গির আলম (৩৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। 

সোমবার ভোর সাড়ে ৪টায় হিলি সীমান্তের নন্দিপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মালামালসহ তাকে আটক করে পুলিশ। সে ওই এলাকার মৃত কাফি মন্ডলের ছেলে। 

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, সীমান্ত এলাকা থেকে মাদকসহ অন্যান্য মালামাল সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ করছে জাহাঙ্গির, এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল সোমবার ভোর সাড়ে ৪টায় সীমান্তের নন্দিপুর এলাকায় জাহাঙ্গিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল, ২০৪ পিস ইয়াবা, ৫৫ পিস ভারতীয় শাড়ি ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় কসমেটিকসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহাঙ্গির আলমকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত