জনতা ব্যাংক খুলনা বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন

আপডেট : ৩০ জুন ২০২০, ০৭:৪৬ এএম

জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপক সম্মেলন গত রবিবার অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের সিইও-এমডি মো. আবদুছ ছালাম আজাদ এ সময় ২০২০ সালের জন্য নির্ধারিত ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণ করে তা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে ব্যাংকের ডিএমডি মো. ইসমাইল হোসেন, মো. জিকরুল হক ও মো. আবদুল জব্বার, সিএফও একেএম শরীয়ত উল্ল্যাহ, খুলনা বিভাগীয় কার্যালয়ের ডিজিএম (জিএম ইনচার্জ) মো. চয়নুল হকসহ সংশ্লিষ্ট এরিয়া প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত