আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ২০১৯ সালের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ৩৪৮তম পর্ষদ সভায় এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবুর সভাপতিত্বে সভায় আগামী ৩ সেপ্টেম্বর ব্যাংকের ২৫তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়। রেকর্ড ডেট ৩০ জুলাই। সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুস সালাম, সদস্য মো. এনায়েত উল্যা, সেলিম রহমান, মো. লিয়াকত আলী চৌধুরী, মো. আমির উদ্দিন, নাজমুল আহসান খালেদ, আবদুল মালেক মোল্লা, মো. হারুন-অর-রশিদ খান, মো. আনোয়ার হোসেন, বদিউর রহমান, খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আহামেদুল হক, আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, নিয়াজ আহমেদ, মোহাম্মদ এমাদুর রহমান, বাদশাহ মিয়া, মোহাম্মদ হারুন, এম কামালউদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অংশ নেন। এ সময় ব্যাংকের কোম্পানি সচিব ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহ্মুদুর রহমান উপস্থিত ছিলেন।
