চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার ৭৮তম জন্মদিন পালিত

আপডেট : ৩০ জুন ২০২০, ০৩:১৮ পিএম

চট্টগ্রামের চন্দনাইশের কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ৭৮তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সাহিত্যিক আহমদ ছফা পরিষদ চন্দনাইশ শাখার উদ্যোগে এক আলোচনা সভা চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শাহজাহান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ সভাপতি গাজী মো. বোরহান উদ্দীন ও উপদেষ্টা মো. আবদুর রহিম সওদাগরসহ প্রমুখ।

এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহম্মদিয়া এ এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ।

বক্তারা সাহিত্যিক আহমদ ছফার অনবদ্য সাহিত্য তথা সৃষ্টিকর্মের কথা উল্লেখ করে বলেন, শুধু বাংলা সাহিত্য নয় বিশ্ব সাহিত্যাঙ্গনে তিনি নিজ প্রতিভার গুণে স্থায়ী আসন দখল করেছেন।                                 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত