দেশে করোনা ছড়ানোর আগে ইতালি থেকে বাংলাদেশে এসে আটকে পড়া আরও ২৭৬ প্রবাসী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ইতালি ফিরে গেছেন। এ নিয়ে বিমানের পাঁচ ফ্লাইটে মোট ১ হাজার ৩৭২ প্রবাসী ইতালিতে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিমানের ওই চার্টার্ড ফ্লাইট ২৭৬ বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে উড়াল দেয়। ইতালিতে রেসিডেন্ট পারমিটধারী বাংলাদেশি নাগরিকরা বিশেষ ফ্লাইটে সে দেশে যেতে পারছেন। তারা ঢাকায় ইতালি দূতাবাস নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টার থেকে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গেছেন।
এদিকে, একই কারণে সৌদি আরবের জেদ্দায় আটকে পড়া ৪১৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার রাত ১০টা ১৫ মিনিটে জেদ্দা থেকে ৪১৬ যাত্রী নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
