প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৬:৩০ পিএম

প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী শুক্রবার এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে দেশ একজন দক্ষ, অভিজ্ঞ ও নির্ভীক সাংবাদিককে হারাল। বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে কর্মরত থেকে তিনি তার দক্ষতা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিকতা জগতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।

উল্লেখ্য, সাংবাদিক ফারুক কাজী শুক্রবার আনুমানিক সকাল আটটার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত