কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৭:৪৩ এএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে একটি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোহন মিয়া (২৩) ও শিবলু মিয়ার ছেলে জীবন মিয়া (২৫)। এ ঘটনায় আহত ইসমাইল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে একটি সুপারি গাছ কাটতে যান ইসমাইল হোসেন ও তার ছেলে মোহন। কাটার পর গাছটি পাশে থাকা বিদ্যুতের তারে পড়ে। তারা ওই তারের ওপর থেকে গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত