কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ১৫তম পরিচালনা পর্ষদ সভা গত মঙ্গলবার ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
ড. মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স), মো. মহসিন হোসেন, এনডিসি, অ্যাডিশনাল আইজি (রেলওয়ে), চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম, ডিজি (অ্যাডিশনাল আইজি), আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, ডিআইজি (ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট), হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি ঢাকা রেঞ্জ, ড. শোয়েব রিয়াজ আলম, অ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-১), মো. ফেরদৌস আলী চৌধুরী, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট), কাজী মশিউর রহমান, স্বতন্ত্র পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
