গাইবান্ধায় নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাসের সন্ধান

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৮:০৯ এএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মীরপুর গ্রামে গত শুক্রবার দুপুরে নলকূপ স্থাপন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের চাপ পাওয়া যায়। ভূগর্ভ থেকে ওঠা এই গ্যাসে আগুন ধরিয়ে পরীক্ষাও করেন স্থানীয়রা। অবশ্য পরে খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আর গ্যাসের উপস্থিতি পাননি।

গাইবান্ধা ফায়ার সার্ভিস, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সাদুল্লাপুরের মীরপুর গ্রামে আশরাফুজ্জামান সরকারের ছেলে গোলাম মাজহারুলের বাড়িতে নলকূপ স্থাপন করছিলেন টিউবওয়েল মিস্ত্রিরা। নলকূপের পাইপ মাটির ২১২ ফুট গভীরে প্রবেশ করানোর পর পানিসহ বুদবুদ বের হতে থাকে। এসময় পাইপের মুখে আরেকটি চিকন পাইপ সেট করে তাতে আগুন দিলে সেখানে আগুন ধরে যায়।  গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার গতকাল সকালে বলেন, ইউএনওর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাইপের মাথায় আগুন লাগিয়ে আমরা গ্যাস পাইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত