সিনিয়র সাংবাদিক একেএম রাশীদ উন নবী বাবু আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে/একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী রবিবার দুপুরে এ কথা জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য রাশীদ উন নবী বাবুর জন্য দোয়া চেয়েছেন তার মেয়ে ফারাহ আনিকা।
গত ২০১৯ সালের এপ্রিলে রাশীদ উন নবী বাবুর অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়ে। পরে তিনি ভারতের ভোলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতাল (সিএমসি) এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন।
সিনিয়র এই সাংবাদিক দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
রাশীদ উন নবী বাবু দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন।
