যশোরের বেনাপোলে ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত আমজাদ হোসেন (৬২) করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাতে রাজধানী ঢাকার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গতকাল রবিবার আমজাদ হোসেনকে বেনাপোলের ভবেরবের কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
