নারীর জন্য ব্র্যাক ব্যাংকের ডিজিটাল স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৭:১৪ এএম

‘তারা’ গ্রাহকদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে একটি বিশেষ ক্যাম্পেইন  চালু করেছে ব্র্যাক ব্যাংক। বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, ক্যাম্পেইন শুরু হয়েছে ১ জুলাই। চলবে আগামী দুই মাস।

এই ক্যাম্পেইনের আওতায় একজন ‘তারা’ গ্রাহক তারা ফ্লেক্সি ডিপিএস অ্যাকাউন্ট খোলার পরে ১২ মাসের জন্য বিনামূল্যে ডিজিটাল স্বাস্থ্যসেবা প্যাকেজটি নিতে পারেন। নিখরচায় প্যাকেজটি পেতে ফ্লেক্সি ডিপিএসের জন্য মাসিক কিস্তি সাড়ে ৩ হাজার টাকা ও ডিপিএসের মেয়াদ ৩ বছরের বেশি হতে হবে। ফ্লেক্সি ডিপিএস হিসাব খোলার ১০ কার্যদিবসের মধ্যে প্যাকেজটি সক্রিয় করা হবে।

কভিড-১৯ পরিস্থিতিতে ব্র্যাক ব্যাংক ডিজিটাল মাধ্যমে ডিপিএস অ্যাকাউন্ট খোলার সুবিধাও দিচ্ছে। একজন ‘তারা’ গ্রাহক তার নিবন্ধিত ই-মেইল থেকে ডিপিএস ফরম পূরণের পর এর একটি স্ক্যান কপি ‘তারা’ টিম বা ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট সার্ভিসেস টিমে পাঠিয়ে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন।

ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন প্যাকেজে রয়েছে বছরে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ কাভারেজ, হাসপাতালে ভর্তির জন্য হ্রাসকৃত মূল্য, ১০ হাজার টাকা সমমানের জীবন বীমা, ডাক্তারদের সঙ্গে একাধিক ফ্রি চ্যাট, ভিডিও পরামর্শ, বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুবিধা, অংশীদার আউটলেটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়সহ আরও অনেক কিছু। বিস্তারিত ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত