পাওনা অর্থ উদ্ধার হতে পারে সিংহের, ঠান্ডাজনিত রোগ বাড়বে মকরের

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৮:৫৫ এএম

মেষ : বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে। সরকারি চাকরিতে বিদেশে বদলির সম্ভাবনা আছে। নৌভ্রমণ লাভজনক হবে।

বৃষ : বিদেশ ভ্রমণ যোগ আছে। পিতা ঠান্ডায় কষ্ট পাবেন। যৌনরোগ থেকে সতর্ক থাকুন।

মিথুন : পিতার বিদেশ ভ্রমণ যোগ আছে। খাদ্যে খরচ বাড়বে। স্ত্রীর আয় বাড়বে।

কর্কট : স্ত্রী ঠান্ডাজনিত রোগে ভুগবে। বিদেশ ভ্রমণ শুভ। শত্রুরা অর্থ ব্যয়ের চেষ্টা করবে।

সিংহ : ঠান্ডা রোগে কষ্ট বাড়বে। পাওনা অর্থ উদ্ধার হতে পারে। কাজে ব্যস্ততা বাড়বে।

কন্যা : সন্তানের বিদেশ যাত্রা আছে। কিন্তু তার ঠান্ডাজনিত রোগে আক্রমণ করবে। নৌভ্রমণ হতে পারে।

তুলা : মায়ের বিদেশ ভ্রমণ হবে। কাজের গতি বাড়বে না। বন্ধুরা কাজে সহযোগিতা করবে।

বৃশ্চিক : ছোট ভাইবোন অসুখে পড়বে। স্বল্প ভ্রমণ শুভ হবে। স্ত্রীর ডায়াবেটিস বাড়বে।

ধনু : পরিবারে নতুন অতিথির আগমন ঘটবে। আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে।

মকর : ঠান্ডাজনিত রোগ বাড়বে। দ্রুত বিদেশ যাত্রা হবে। স্ত্রী প্রভাব খাটাতে থাকবে।

কুম্ভ : বিদেশ ভ্রমণ শুভ। আয় থেকে ব্যয় বেশি হবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

মীন : কাজে কিছুটা মনোনিবেশ করা সম্ভব হবে। চাকরদের জন্য মেজাজ গরম হবে। সঞ্চয় হওয়ার সম্ভাবনা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত