করোনা পরিস্থিতি মোকাবেলায় নীলফামারীতে ‘স্বাস্থ্য সম্মত কোরবানির পশুর হাট’ স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার জেলা সদরের ঐতিহ্যবাহি ঢেলাপীর হাটে স্থাপতি ‘স্বাস্থ্য সম্মত কোরবানির পশুর হাট’ সপ্তাহে দুই (মঙ্গলবার-শুক্রবার) দিন কোরবানির পশু কেনা-বেচা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের আর্টিলারী ব্রিগেডের ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারী তত্বাবধানে মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত ‘স্বাস্থ্য সম্মত কোরবানির পশুর হাট’ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকে ঢেলাপীর হাটে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে সেনাবাহিনীর ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি দিনাজপুরের পার্বতীপুর খোলাহাটি ক্যাম্পের সদস্যরা হাটে প্রবেশ ও বর্হিগমনে ওয়ানওয়ে ব্যবস্থা চালু করে।
প্রবেশ পথে গরুর ক্রেতা-বিক্রেতাকে জীবাণুমুক্ত করে থার্মাল মেশিন দিয়ে শরীরের তাপমাত্রা মাপেন সেনা সদস্যরা। হাটে প্রবেশে প্রত্যেককেই নিশ্চিত করা হয় মাস্ক ব্যবহার। ক্রেতা ও বিক্রতার হাত ধোয়ার জন্য রাখা হয়েছে সাবান ও অস্থায়ী পানির ট্যাং। হাটে সার্বক্ষণিক টহল অব্যাহত রেখে ক্রেতা ও বিক্রেতার শারীরিক দূরত্ব নিশ্চিত করেন সেনা সদস্যরা। পুরো হাটকে আনা হয় সিসি ক্যামেরার আওতায়। তাদের এ কাজে সহযোগিতা করেন পুলিশ ও স্বেচ্ছা সেবকরা।
স্বাস্থ্য সম্মত কোরবাণীর পশুর হাট স্থাপন কাজের উদ্বোধন করে বাস্তবায়নের নেতৃত্বে দেন বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের আর্টিলারি ব্রিগেডের ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফ হোসেন। তাকে সহযোগিতা করেন মেজর এরফান করিম ও লে. তানজিম আহমেদ সাকিল।
সেনাবাহিনীর ব্যবস্থাপনায় শতভাগ স্বাস্থ্য বিধি নিশ্চিতের মধ্য দিয়ে কোরবানির পশুর হাট বসানোয় খুশি ও স্বস্তি দেখা মিলেছে হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের মাঝে।
