দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যার রেশ পড়েছে রাজধানীর সবজি বাজারে। গত এক সপ্তাহ ধরে প্রতিটি পণ্যের দাম অনেক চড়া। ৫০ টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। তাই করোনার এই সংকটকালে বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষদের। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে আরও বেড়েছে কাঁচা মরিচের দাম। ২ দিনের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা দরে। এসব মরিচের বেশিরভাগ আবার ভারত থেকে আমদানি করা। বাজারে প্রতি কেজি টমেটো ও গাজর বিক্রি হয়েছে ১২০ টাকা। প্রতি কেজি পেঁপে বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা, চিচিঙ্গা ৭০-৮০ টাকা, পটোল ৫০-৬০ টাকা, উচ্ছে ৭০-৮০ টাকা, বেগুন ৭০-১০০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, ঢেঁড়স ৫০-৫৫ টাকা। প্রতিটি লাউ ও মিষ্টিকুমড়া বিক্রি হয়েছে ৬০-৭০ টাকা দরে। আর চালকুমড়া বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা দরে।
×
