হেফাজতের বিরুদ্ধে কোনো দুষ্টচক্রের ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির আমির শাহ আহমদ শফী। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তিনি।
বিবৃতিতে হেফাজত আমির বলেন, ‘কোনো সিন্ডিকেটেড অপশক্তির ষড়যন্ত্রই এ দেশের ঈমান রক্ষার আন্দোলন হেফাজতকে ধ্বংস করতে পারবে না ইনশাল্লাহ। বরং তারাই ধ্বংস হয়ে যাবে। হেফাজতের বিরুদ্ধে কোনো দুষ্টচক্রের ষড়যন্ত্র বরদাশত করা হবে না।’
দেশবাসীর উদ্দেশে আহমদ শফী বলেন, ‘ষড়যন্ত্রকারী দুষ্টচক্র কর্র্তৃক হেফাজতে ইসলামের কল্পিত ভাঙার অপপ্রচারে বিভ্রান্ত না হবেন না।’ সবাইকে চোখ-কান খোলা রেখে ইসলামের শত্রুদের ব্যাপারে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
