মির্জাপুরে পুলিশ-ঈমামসহ ১১ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৮ জুলাই ২০২০, ১২:৪১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে একজন ঈমাম ও মহেড়া পুলিশ সেন্টারের তিন পুলিশ সদস্যসহ নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে মির্জাপুর উপজেলায় ২৮৫ জন করোনায় সংক্রমিত হলেন।

বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন আক্রান্তদের মধ্যে গোড়াই এলাকার এক গার্মেন্টস কর্মী (২৭), সদরের বাইমহাটী প্রফেসর পাড়ার এক ছাত্রী (১৩), একই এলাকার একটি মসজিদের ঈমাম (৪৩), আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের এক ব্যবসায়ী (৫৪) ও তার ছেলে (১৭), তরফপুর ই্উনিয়নের ধানচালা গ্রামের ব্র্যাক কর্মী (৪০), লতীফপুর ইউনিয়নের চানপুর গ্রামের একজন চাকুরীজীবি (৩৪), মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক (৫৩), পুলিশ কনস্টেবল (৩০), ও পুলিশের এএসআই (৩০) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক (২৯) রয়েছেন।

মির্জাপুরে সব মিলিয়ে ২৮৫ জন করোনা রোগীর মধ্যে পাঁচজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৮৪ জন। অন্য ১৯৬ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত