মোংলা পোর্ট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান

আপডেট : ১০ জুলাই ২০২০, ১২:৪৫ এএম

মোংলা পোর্ট পৌরসভার ৬৪ জন পরিচ্ছন্নতা কর্মীদের উন্নতমানের করোনা সুরক্ষা সরঞ্জামাদী প্রদান করা হয়েছে।

ইউএনডিপির অর্থায়নে এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, পিপিআরসি আর-এর নির্বাহী চেয়ারম্যান, হেলদি বাংলাদেশ-এর কনভেনার ডক্টর হোসেন জিল্লুর রহমানের পক্ষ থেকে পাঠানো এ সুরক্ষা সরঞ্জামাদী (পোশাক, গামবুট, মাস্ক, সেফটি মুজা, হ্যান্ড গ্লাভস, চশমা ও হেলমেট ক্যাপ) বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী তাদের হাতে তুলে দেন।

এ সময় ইউএনডিপির প্রতিনিধি মো. শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে এ অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন ডক্টর হোসেন জিল্লুর রহমানও। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত