চার্জার ছাড়া স্যামসাংয়ের ফোন!

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৭:৩২ এএম

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং বিশ্বজুড়ে একনামে পরিচিত। এই ফোন নিয়ে গ্রাহকও বেশ সন্তুষ্ট। বছরে অন্তত কয়েক কোটি টাকার ফোন বিক্রি হয় তাদের। বিখ্যাত এই প্রতিষ্ঠানটি এবার নতুন একটি পন্থা ভেবেছে। বিশ্বে এ মুহূর্তে ই-বর্জ্যরে পরিমাণ অনেক বেড়ে গেছে। এই বর্জ্য কমাতে তারা ফোনের সঙ্গে চার্জার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটিনিউজ জানিয়েছে, আগামী বছর থেকে ফোনের সঙ্গে চার্জার না দেওয়ার বিষয়টি শুরু হতে পারে। যদি এ পদ্ধতি চালু হয়, তবে নিঃসন্দেহে তাদের খরচ অনেক কমবে। ক্রেতাদের বাসায় বেশির ভাগ সময় অনেক চার্জার থাকে। অতিরিক্ত চার্জারগুলো অব্যবহৃতই পড়ে থাকে। ই-বর্জ্য যেন না বাড়ে তাই এমন সিদ্ধান্ত।

ধারণা করা হচ্ছে, আগামী বছর গ্যালাক্সি এস সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলোর সঙ্গে চার্জার না থাকার সম্ভাবনাই বেশি। চার্জার না দিলে ফোনের বক্সের আকারও ছোট হবে। তবে চার্জার না দিলে দাম কমানোর বিষয়টি নিয়ে তারা কী ভেবেছে, সেটি এখনো জানা যায়নি। এর আগে গুজব ছড়ায়, ইউএসবি চার্জার ছাড়াই আসবে আইফোনের বক্স। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি অ্যাপল। একটি জরিপের মাধ্যমে অ্যাপল জানার চেষ্টা করছে ইউএসবি চার্জারের আসলে প্রয়োজনীয়তা কতটুকু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত