আ.লীগ নেতার সংবাদ সম্মেলন

আশুগঞ্জে অভিযুক্তদের সঙ্গে পুলিশের সখ্যের অভিযোগ

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৮:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন নিজেরসহ পরিবার-পরিজনের জীবন নিয়ে শঙ্কায় আছেন। ফেইসবুকে দেওয়া স্ট্যাটাস ও সরাসরি হুমকির ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় তিনি শঙ্কায় আছেন বলে জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সালাহ উদ্দিন নিজের শঙ্কার কথা তুলে ধরেন। সালাহ উদ্দিন বলেন, গত ৪ ও ৭ জুলাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য তারেক সিকদার ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য এস এম মৃদুল নিজেদের ফেইসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে মিথ্যা, মনগড়া, মানহানিকর কথা লিখেন। এ ঘটনায় ৬ জুলাই তিনি আশুগঞ্জ থানায় অভিযোগ দেন। কিন্তু এখনো ওসি জাবেদ মাহমুদ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেননি। আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করতে যথাযথ প্রক্রিয়া অনুসারে আদালতের অনুমতি নেওয়ার জন্য পাঠানো হয়েছে। আদালতের অনুমতি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কারও সঙ্গেই সখ্য নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত