তিন পূর্ণ করে চতুর্থ বছরে পা দিল ই-কর্মাস ভিত্তিক অনলাইন বেচা কেনার প্রতিষ্ঠান আমারবাজার লিমিটেডে। অনাড়ম্বর আয়োজনে সরকারী স্বাস্থ্য বিধি মেনে প্রতিষ্ঠানটি পালন করেছে তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে দিনব্যাপী আলোচনামুখর পরিবেশের সঙ্গে ছিল কেককাটার মুহূর্তও। কেন্দ্র থেকে তৃণমূলের অতিথিরা নতুন বছরের কর্মবিশ্লেষণ করেছেন নিজ নিজ আলোচনায়। জানিয়েছেন, করোনাকালে আমারবাজারের উদ্যোগ থেমে থাকেনি। প্রয়োজনে প্রযুক্তিকে কাজে লাগিয়ে, কোথাও আবার সরাসরিও ক্রেতাদের পণ্যসেবা নিশ্চিত করেছে আমারবাজার।
‘সবকিছুই অনলাইনে’— এই স্লোগান নিয়ে আমারবাজার লিমিটেড ২০১৭ সালের ১১ জুলাই যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৫ লাখ রিটেইলার সম্পৃক্ত। প্রায় ৭৫টি প্রতিষ্ঠানের সঙ্গে অন-লাইন পার্টনারশিপ চুক্তি হয়েছে ই-কর্মাস ভিত্তিক এই অনলাইনে বেচা কেনার প্রতিষ্ঠানের।
প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন আমারবাজার লিমিটেডের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, ডিএমডি মো. আশরাফুল আমীন, কোম্পানির পরিচালক মো. মুঞ্জুরুল মোর্শেদ, মাসুদুর রহমান, মোহাম্মদ আব্দুল হান্নান, তাজুল ইসলাম, মাকসুদ আজিজ, একেএম শহীদুল হক, শিল্পী আক্তার, মো. বোরহান উদ্দিন এবং কাজী মোহাম্মদ আশরাফুল হক প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান সঞ্চালক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল আমীন বলেছেন, ‘প্রত্যয় আর প্রত্যাশা নিয়েই বেঁচে থাকে মানুষ। পরিকল্পনা বাস্তবায়ন করতে আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। আমার সফলতা আমার হাতেই।’
আমারবাজারের নির্বাহী কার্যক্রম পরিচালনায় নতুন ব্যবস্থাপনা কমিটির হয়ে মো. বোরহান উদ্দিন বলেছেন, ‘স্বপ্ন পূরণের পথে এগিয়ে গিয়ে স্পর্শ করতে চাই প্রত্যাশিত উচ্চতা।’
চেয়ারম্যান মো. মামুনুর রশিদ বলেছেন, ‘আত্মবিশ্বাস নিয়ে পরিকল্পনা করুন, পরিকল্পনা মাফিক পরিশ্রম করুন, সফলতা আপনার হাতের মুঠোয় এসে পড়বে। করোনার আতঙ্ক সরিয়ে সময় আজ নিজেকে প্রমাণ করার; বহুদূর এগিয়ে যাওয়ার।’
