খুলনায় ধূমপানকে কেন্দ্র করে মারামারিতে যুবক নিহত

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০১:৪৯ পিএম

খুলনায় ধূমপানের জন্য দিয়াশলাই নিয়ে মাদক সেবনকারীদের মারামারিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা গ্রামের সেনপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জামাল ওরফে টুটে জামাল (৩৫)। তিনি ওই এলাকার শামসুর ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন বলেন, ধূমপানের জন্য দিয়াশলাই নিয়ে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটায় জামাল মারা যান। পরে  ভোর ৪টার দিকে পুলিশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। এখনও মরদেহ হাসপাতালে আছে।

ওসি জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত সবাই মাদকাসক্ত। তবে জামাল পেশায় একজন ট্রাকের হেলপার ও গোডাউনে শ্রমিকের কাজও করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত