ঠাকুরগাঁওয়ে ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৮:২৯ এএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পঞ্চম শ্রেণির ছাত্র জুলফিকার হাসান জয়কে হত্যার প্রতিবাদে ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও তার স্বজনরা।

গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হত্যাকা-ের মূল অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে। তিনি মামলা ভিন্ন খাতে নেওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন এবং নিহতের পরিবারের স্বজনদের প্রাণনাশের হুমকি ও মামলা প্রত্যাহারের চাপ দিচ্ছেন। বক্তব্য দেন নিহতের বাবা হযরত আলী, স্থানীয় বাসিন্দা আহসান হাবীব রনিসহ অন্যরা।

গত ২০ জুন জুলফিকার হাসান জয়কে শারীরিক নির্যাতনের পর শ^াসরোধে হত্যা করে বাড়ির পাশে ডোবায় ফেলে দেওয়া হয়। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৯ জুন জুলফিকারের বাবা বাদী হয়ে আবদুর রহিত আলীসহ ছয়জনের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামলা করেন।

মানববন্ধন শেষে দোষীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত