হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতা আব্দুর রউফ হত্যা মামলায় তার দুই চাচা তৈয়ব আলী (৩৮) ও রফিকুল ইসলাম রবিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাঘহাতা গাজীপুর গ্রামের আনন্দবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গত বুধবার রাতে বানিয়াচং থানায় মা জরিনা বেগম বাদী হয়ে রউফের চাচা তৈয়ব, রফিকুল, শুকুর আলী (৪০) ও চাচাতো চাচা শাহাজ উদ্দিন শাহার (৪৫) বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
স্থানীয়রা জানান, সৌদি আরব প্রবাসী আব্দুর রহমানের একমাত্র ছেলে কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রউফ গত শনিবার বিকেলে বাড়ি থেকে বের হন। পরদিন সকালে গ্রামের পার্শ্ববর্তী জুয়াইল্যা নদীতে তার লাশ ভেসে ওঠে।
