রাজধানীর কাফরুলে অনুমোদনহীন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে ১০ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এএসপি আলী মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে র্যাব-৪-এর একটি দল গত বুধবার রাতে অভিযান পরিচালনা করে। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।
×
