করোনা চিকিৎসায় নিয়োজিত চট্টগ্রামের তিনটি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০টি হাই ফ্লো নাজাল ক্যানোলা অক্সিজেন থেরাপি মেশিন দিয়েছে এ কে খান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে গত বুধবার হাসপাতালগুলোর প্রতিনিধির কাছে ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাহউদ্দিন কাশেম খান মেশিনগুলো হস্তান্তর করেন। মেশিনগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিন ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে দুটি ব্যবহার হবে।
এ সময় উপস্থিত ছিলেন এ কে খান ফাউন্ডেশনের মুখ্য সমন্বয়ক আবুল বাশার, ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার কেএম রেজাউর রাহমান, এ কে খান অ্যান্ড কোম্পানির নির্বাহী পরিচালক নুরউদ্দিন চৌধুরী, ডিজিএম আবদুল আউয়াল, হেড অব সিকিউরিটি ফেরদৌস কায়সার খান প্রমুখ। বিজ্ঞপ্তি।
