ফারুকীর পাঁচ ছবিসহ হলুদ বনি-মাটির প্রজার দেশে এই ঈদে

আপডেট : ১৭ জুলাই ২০২০, ১১:০৩ এএম

ঈদুল ফিতরে চ্যানেল আই-এর বিশেষ আকর্ষণ ছিল মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত কিছু নাটক-টেলিফিল্ম। আর ঈদুল আজহায় প্রচার হবে একই নির্মাতার জনপ্রিয় পাঁচ সিনেমা। এ ছাড়া থাকছে ‘হলুদ বনি’ ও ‘মাটির প্রজার দেশে’ নামে আলোচিত দুটি ছবি।

চ্যানেল আই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সবগুলো চলচ্চিত্রই প্রচার হবে ঈদ অনুষ্ঠানমালার প্রতিদিন সকাল সোয়া ১০টায়।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ (মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা) প্রচার হবে ঈদের দিন। পরদিন প্রিমিয়ার হবে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত মুকুল রায় চৌধুরী ও তাহের শিপন পরিচালিত ‘হলুদবনি’ (তিশা, পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম)।

তৃতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত থাকছে যথাক্রমে ফারুকী পরিচালিত পিঁপড়া বিদ্যা (নূর ইমরান মিঠু ও শিনা চৌহান), ব্যাচেলর (অপি করিম, শাবনূর ও ফেরদৌস) ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (তিশা, মোশাররফ করিম ও তপু)।

ইমতিয়াজ আহমেদ বিজন পরিচালিত ‘মাটির প্রজার দেশে’র (মাহমুদুর অনিন্দ্য ও রোকেয়া প্রাচী) ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে ষষ্ঠ দিন। এর পর দিন প্রচার হবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ (জাহিদ হাসান)।

এ দিকে বর্তমানে 'নো ল্যান্ডস ম্যান' নামের সিনেমা নিয়ে ব্যস্ত আছেন ফারুকী। এ ছাড়া সেন্সল জটিলতায় দুই বছর ধরে আটকে আছে আরেক আলোচিত সিনেমা 'শনিবার বিকেল'। দুই ছবিতেই একাধিক আন্তর্জাতিক তারকা অভিনয় করেছেন। রয়েছে বিদেশি লগ্নিও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত