রাজধানীতে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ২০ জুলাই ২০২০, ১১:৪৮ এএম

রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজিব (৩২) নামে একজন নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে খিলগাঁও নাগদারপাড় এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ময়না তদন্তের জন্য রাজিবের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম জানান, রাত ২টা ৫০ মিনিটে নাগদারপাড়ে ডিবির খিলগাঁও জোনাল টিমের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিবিদ্ধ হন রাজিব নামের ওই ব্যক্তি।

তিনি বলেন, খবর পেয়ে খিলগাঁও থানার একটি টিম ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে ভোর ৪টায় মৃত ঘোষণা করেন। তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত