ঝিনাইদহে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু করোনায় আক্রান্ত

আপডেট : ২০ জুলাই ২০২০, ১১:৫৫ এএম

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের মূখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিন ধরে সাইদুল করিম মিন্টুর করোনাভাইরাস উপসর্গ দেখা দিচ্ছিল। রবিবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। কুষ্টিয়া ল্যাবে পাঠানো নমুনায় রোববার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।

ঝিনাইদহে ফ্রন্ট লাইনে থেকে কাজ করে যাচ্ছিলেন তিনি।

ব্যক্তিগত, পৌরসভার পক্ষ থেকে মানুষের বাড়িতে গিয়ে খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছিলেন।

এছাড়া করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে নিয়মিত খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন তিনি। শহরবাসীকে সচেতন রাখতে নিয়মিত মাইকিং, সাইকেলযোগে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করেছেন তিনি। দিয়েছেন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে।

এদিকে করোনায় আক্রান্ত হয়েও থেমে নেই তিনি। হোম কোয়ারেন্টাইনে থেকেও মানুষকে সচেতন করতে ফেইসবুকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত