ঈদ সামনে রেখে রাজধানীতে সক্রিয় অজ্ঞান পার্টি চক্র

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৫:৫২ এএম

কোরবানির পশুর হাটকে টার্গেট করে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টির সদস্যরা। গতকাল সোমবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে এ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলো মো. মাসুদ, মো. মামুন হোসেন ওরফে সাত্তার, মো. সুমন ওরফে মুসা ও মো. সুমন। এ সময় তাদের থেকে একটি প্রাইভেট কার, চাপাতি, ছুরি, রশি, গামছা ও ঘুমের ওষুধ উদ্ধার করা হয়েছে।

গতকাল দুপুরে মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কোরবানিকে সামনে রেখে পশুর হাট টার্গেট করে মলম পার্টির চক্রগুলো সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এসব চক্র গবাদি পশুর বেপারি, সিএনজিচালিত অটোরিকশা চালক, যাত্রী ও পথচারীদের টার্গেট করে কৌশলে চোখে বিষাক্ত মলম লাগিয়ে বা ঘুমের ওষুধ খাইয়ে সবকিছু কেড়ে নিয়ে নির্জন স্থানে ফেলে যায়। এ বিষাক্ত মলমের প্রভাবে অনেক সাধারণ মানুষের চোখ নষ্ট এমনকি মৃত্যু পর্যন্ত হয়। এই চক্রের সদস্যরা  মূলত ৪ থেকে ৫ জন একত্রিত হয়ে প্রাইভেট কার নিয়ে অটোরিকশার চালক বা যাত্রীদের থামিয়ে বিষাক্ত মলম লাগিয়ে সব লুট করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত