হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী।
তিনি জানান, বমি ও শারীরিক দুর্বলতা সমস্যার কারণে তার বাবা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে তাকে গতকাল বেলা ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
