কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় রাশেদুজ্জামান তন্ময় (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বুধবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়িয়া নয়মাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য কুষ্টিয়া রেলওয়ে সার্কেলে কনষ্টেবল পদে কর্মরত ছিলেন।
মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পুলিশ সদস্য রাশেদুজ্জামান তন্ময় কুষ্টিয়া যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সংবাদ পেয়ে হাইওয়ে ও মিরপুর থানা পুলিশ নিহত পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে অজ্ঞাত ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত পুলিশ সদস্য রাশেদুজ্জামান তন্ময় দৌলতপুর উপজেলার রিফাইতপুর গ্রামের বাসিন্দা মনিরুজ্জামানের ছেলে।
