রাজধানীতে তরুণীর আত্মহত্যা!

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৮:১৪ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় সানজিদা আক্তার (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা জানিয়েছেন। গতকাল বুধবার বিকেলে মীরহাজিরবাগ মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সানজিদার বাবা বিল্লাল হোসেন একজন রিকশাচালক। পরিবার নিয়ে ওই এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন তিনি।

বিল্লাল হোসেন জানান, মাঝে মাঝে কাজের জন্য সানজিদাকে বকাবকি করত তার মা নীলা আক্তার। বুধবারও এসব বিষয় নিয়ে সানজিদাকে কথা শোনানো হয়। এতে অভিমান করে ঘরের দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। অনেক ডাকাডাকির পরও সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় সানজিদাকে উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত