ব্রিটেনে মাইক পম্পেও

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কিনে নিয়েছে চীন

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৭:০০ এএম

চীনের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুসকে কিনে নেওয়ার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গত মঙ্গলবার যুক্তরাজ্যের এমপিদের সঙ্গে এক বৈঠকে এমন অভিযোগ করেন মাইক পম্পেও। বিবিসি এক খবরে জানিয়েছে, ব্রিটিশ এমপিদের সঙ্গে আলাপকালে মাইক পম্পেও বলেন, ডব্লিউএইচও প্রধান চীনের কাছে বিক্রি হয়ে গেছেন এবং এর ফলেই যুক্তরাজ্যে করোনাভাইরাসে এত মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যদিও এ ধরনের বিবৃতির বিস্তারিত কিছু ডব্লিউএইচও জানে না, কিন্তু যেকোনো ধরনের বিদ্বেষমূলক ও ভিত্তিহীন অভিযোগ আমরা প্রত্যাখ্যান করি।’ বিবৃতিতে বলা হয়, ‘ডব্লিউএইচও এই মহামারী মোকাবিলায় এবং জীবন রক্ষায় মনোযোগ অব্যাহত রাখতে প্রতিটি দেশকে অনুরোধ করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত